৪ দিন আগে হাবড়ার কামিনীকুমার গার্লস হাইস্কুল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছিলো ৩ ছাত্রী। সেই তিন স্কুল ছাত্রীর হদিস পেল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। সেই ৩ ছাত্রীকে উদ্ধার করার পর এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মেয়ে বাড়িতে ফিরে আসায় স্বস্তি পেয়েছে ছাত্রীর পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর তারা তোদের মেয়েকে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য ছেড়ে দিয়ে আসে। কিন্তু পরে তারা জানতে পারে তাদের মেয়ে পরীক্ষা না দিয়ে এই সময়ের আগেই স্কুল থেকে বেরিয়ে গেছিল। তারপরই তারা পুলিশের সাহায্য নেয়। তিনজনের মধ্যে ২ জনের বাড়ি হাবরা ও ১ জনের বাড়ি অশোকনগরে।পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার নদীয়া জেলার শান্তিপুর থানায় এলাকা থেকে তাদের উদ্ধার করা গেছে। উদ্ধারের পর জেলার সিডব্লিউসিতে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয় তাদের। এরপর তাদের মেডিকেল টেস্ট ও করা হবে।
এই প্রসঙ্গে হাবরার এসডিপিও রোহেদ শেখ বলেছেন,”শান্তিপুর তিন জনকে উদ্ধার করেছে পুলিশ। এরপর আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।”







