বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দক্ষিণ পূর্ব রেল। লাইনচ্যুত হয় লোকাল ট্রেন। সাতসকালে অফিস টাইমে যাত্রীদের বিভ্রান্তি।
রেল সূত্রে খবর, পূর্ব রেলের দক্ষিণ পূর্ব শাখায় ডাউন বাগনান-হাওড়া লোকাল হাওড়া ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে পরে। ট্র্যাক চেঞ্জ করার সময় ট্রেনের পাঁচ নম্বর বগিটি হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। হাওড়া ঢোকার মুখে সমস্ত লোকাল ট্রেনই গতি কমিয়ে দেয়। তাই বড়োসড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি।
এই ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক।







