জেলা

জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতায় সাফল্য

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস। ভোটদান বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই দিনটিকেই বেছে নেন জাতীয় নির্বাচন কমিশন, এই উপলক্ষ্যে সমগ্র পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে নানা সময়ে ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা করা হয়। প্রতিটি ব্লকের প্রথম স্থানাধিকারিকে পাঠানো হয় জেলায়। বৃহস্পতিবার জেলা স্তরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে এই বিষয়ে ব্লক অফিসে গত ২৩ শে ডিসেম্বর ২০২৩ একটি কম্পিটিশন করা হয় যাতে ছিল, এসে রাইটিং, স্লোগান রাইটিং ও ড্রয়িং। জামালপুর থেকে জেলায় অংশ গ্রহণ করে ছবি আঁকায় নিকিতা সাউ প্রথম স্থান অধিকার করে। নিকিতা জামালপুর গার্লস স্কুলের ছাত্রী ও স্লোগান লেখায় প্রথম হয় আফসোনা খাতুন। আফসোনা জামালপুর হাই স্কুলের ছাত্রী। জামালপুরের বিডিও পার্থ সারথী দে জানান এটা খুবই আনন্দের খবর যে জামালপুরের দুজন ছাত্রী তারা জেলা স্তরে প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে। তিনি তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.