বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইছামতির জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে ভেঁড়িবাঁধ ভেঙে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। যেকোনো মুহূর্তে ইছামতির জল ঢুকে যেতে পারে শাঁড়াপুল, পান্তাপাড়া, দুর্গাপুর খর্দ্দসিং, কাটাবাগান ও নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় চলে যেতে পারে। ইতিমধ্যে ধানের খেতে বৃষ্টির জল জমে আছে।
ধান থেকে শুরু করে সব্জি ফসল চলে গিয়েছে জলের তলায়। স্বরূপনগরের শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় ইতিমধ্যে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা হচ্ছে। কোন রকম ভাবে গ্রামে যাতে জল না ঢুকে তার জন্য সজাগ প্রশাসনের আধিকারিকরা।







