জেলা

পশ্চিমবঙ্গের লোকেরা তৃণমূল কংগ্রেসকে ভুলে যাবে এই লোকসভা ইলেকশনের পরেই: দিলীপ ঘোষ

৪ জুনের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথায় থাকবে সেটা ওনারাই ঠিক করুন। পশ্চিমবাংলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন। শনিবার শহর বর্ধমান সংলগ্ন লক্ষ্মীপুর এলাকায় চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ।
ঝাড়গ্রামে সভামঞ্চে মুখ্যমন্ত্রীর হাওয়াই চপ্পলের সেফটিপিন লাগানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবই ওনার ড্রামা আমার জুতো নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই এরপরে বলবেন আমার ভোট নেই।
সাংবাদিকদের প্রশ্ন, রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেছেন আপনি হেরে যাবেন, প্রত্যুত্তরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি বলেন, আজকাল কি উনি জ্যোতিষ চর্চা করছেন নাকি, তৃণমূল কটা সিট পাবে সেটা ভাবুন আগে, সারাদেশে এখন একটাই নাম সেটা বিজেপি। পশ্চিমবঙ্গের লোকেরা তৃণমূল কংগ্রেসকে ভুলে যাবে এই লোকসভা ইলেকশনের পরেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.