ইন্ডিয়া জোটের পূর্বে নরেন্দ্র মোদী এবং আদানিকে একযোগে কড়া নিশানা করেন রাহুল গান্ধী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হল কংগ্রেস সাংসদ। সেখানে আদানির বিরুদ্ধে সরব হন রাহুল।
রাহুল গান্ধীর উবাচ, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নাম পরিষ্কার করুন এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করুন যে, আদানি গ্রুপের বিরুদ্ধে নতুন অভিযোগগুলো যা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট দ্বারা সামনে আনা হয়েছিল।’ রাহুল আরও বলেন, একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা উচিত এবং আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। তাঁর মন্তব্য, ‘আমি বুঝতে পারছি না কেন প্রধানমন্ত্রী তদন্তে বাধ্য করছেন না। কেন তিনি নীরব? কেন তিনি বলছেন না যে বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত এবং যারা দায়ী তাদের কারাগারে পাঠানো হবে?’
উল্লেখ্য, তৈরি হল ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি। ১৩ জন সদস্য়ের কমিটি তৈরি করা হল। এই কমিটির সদস্যরা হলেন, কেসি বেণুগোপাল (কংগ্রেস), শরদ পওয়ার (এনসিপি), এমকে স্ট্যালিন (ডিএমকে), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), সঞ্জয় রাউত (শিবসেনা ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), ললন সিম (জেডিইউ), রাঘব চাড্ডা (আপ),হেমন্ত সোরেন (জেএমএম), যাদব আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (এনসি), মেহবুবা মুফতি (পিডিপি)।







