নিজস্ব সংবাদদাতা : বেশিরভাগ ভাগ মানুষই ঘুমের সমস্যায় ভোগেন। রাত হলে সময় মতো বিছানায় যান ঠিকই কিন্তু ঘুম আসে না কিছুতেই! এমন সমস্যায় যারা আছেন, তারা অনেকেই ঘুমের জন্য ওষুধের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু ঘুমের ওষুধে রয়েছে মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া।
তাই কিছু সাধারণ খাবারও হতে পারে আপনার ঘুমের ওষুধের বিকল্প। এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। জেনে নিন তেমনই কিছু খাবারের সম্পর্কে, যেগুলো হতে পারে আপনার ঘুমের ওষুধের বিকল্প।
হালকা গরম দুধ: হালকা গরম দুধ অনায়াসেই ঘুমের ওষুধের বিকল্প হতে পারে। যারা রাতে ঠিক সময়ে ঘুমাতে পারছেননা তারা রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খেয়ে শুতে পারেন। দুধে আছে ট্রাইপটোফান ও এমিনো অ্যাসিড, যা শরীরে ঘুমের আবেশ সৃষ্টি করে। এছাড়াও এক গ্লাস দুধ খেলে আপনার মানসিক চাপ কিছুটা কমে যায় এবং শরীর হালকা ক্লান্তি ভাব চলে আসে।এর ফলে সহজেই ঘুম চলে আসে।
বাদাম: রাতের ঘুমের জন্য আরেকটি উপকারী খাবার হলো বাদাম। যাদের রাতে ঘুমাতে সমস্যা হয় তারা প্রতিদিন রাতের খাবারের পর ১০/১২টি বাদাম খেলে রাতের ঘুম ভাল হবে।
আলু : সেদ্ধ আলু বা রান্না করা আলু আপনার রাতের ঘুমের সহায়ক একটি খাবার হতে পারে। আলু আপনার মস্তিষ্কের হাই তোলায় ব্যাঘাত সৃষ্টিকারী অ্যাসিডকে নষ্ট করে দেয়।এর ফলে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবেন।
ওটমিল: যাদের ওজনের সমস্যা রয়েছে তারা অনেকেই ওটমিল খেয়ে থাকেন। ওটমিলে আছে ঘুমে সহায়ক মেলাটোনিন। তাই রাতের খাবার হিসেবে ওটমিল খেলে একদিকে যেমন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে,তেমনি অন্যদিকে আপনার রাতের ঘুমটাও ভাল হবে।







