খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়নস লীগের বর্ষসেরা ফুটবলারদের খাতায় নাম তোলেন হ্যাল্যান্ড !

নিজস্ব সংবাদদাতা : উয়েফা চ্যাম্পিয়নস লীগের বর্ষসেরা ফুটবলারদের মধ্যে নাম নথিভুক্ত করান নরওয়ের সেন্টার ফরওয়ার্ড এরলিং ব্রাউট হ্যাল্যান্ড।বৃহস্পতিবার সন্ধ্যায় এর পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের মেন ইভেন্ট ড্র-ও অনুষ্ঠিত হয়। মোনাকোর গ্রিমান্ডি ফোরাম এই তরুণ তারকার হাতে এই পুরস্কারটি তুলে দেন। গোলমেশিন উপাধি পাওয়া এই তরুণ স্ট্রাইকার প্রিমিয়ার লীগের সেরা ফুটবলারের পুরস্কার ও পেয়েছেন। ম্যান সিটিতে বেশ কয়েকটি পুরস্কার জিতলেন তিনি। এর আগে জার্মান ক্লাব ডর্টমুন্ডে খেলতেন তিনি। ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন ইউরো দিয়ে ম্যান সিটিতে এনেছিলেন হ্যাল্যান্ড কে। ২০২২ ও ২০২৩ মিলিয়ে ৫২ টি গোল করেন হ্যাল্যান্ড। দলকে প্রিমিয়ার লীগ, এ এফ সি কাপ, ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতিয়েছেন তিনি।

একের পর এক গোল করে লীগের কিংবদন্তি অ্যালান শেয়ার ও আন্দ্রে কোলের রেকর্ড ভেঙ্গে চুড়মাড় করে দিয়েছে। ৩৬ গোল করে দলকে প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন করেন তিনি। পাশাপাশি আরও অনেক রেকর্ড করেন তিনি সবমিলিয়ে ৫২ টি গোল করেন এই নরওয়ের স্ট্রাইকার। এই পুরস্কার লাভ করার পর তিনি বলেন এই চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি পাওয়া আমার কাছে খুবই সৌভাগ্যের। ৫৩ টি ম্যাচ খেলে ৫২ টি গোল করেছেন হ্যাল্যান্ড। এক মরশুমে যা ইংলিশ প্রিমিয়ার লীগে ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলদাতা। চেলসি ও অস্ট্রেলিয়ার স্ট্রাইকার স্যাম কেরকে পিছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়নস লীগ বর্ষসেরা ফুটবলার পুরস্কার জেতেন তিনি। এটি সেরা একটি মরশুম ছিল যা আমি কখনোই ভুলবো না। এমনটাই জানিয়েছেন বোনমাতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.