অফবিট

সৌভাগ্যের সূচনা ; সমস্ত দুর্ভাগ্য সম্পূর্ণ রূপে বিদায় নেবে এই ৪ রাশির ! জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা: আধ্যাত্মিক মত অনুযায়ী কোনও ব্যক্তির রাশি সেই ব্যক্তির জীবনে বড় ভূমিকা পালন করে। গ্রহ, নক্ষত্র ও উপগ্রহের প্রভাব যদি কোন ব্যক্তির রাশির ওপর পড়ে তাহলে সেই ব্যক্তির ভাগ্যকে ভালো অথবা খারাপের দিকে নিয়ে যায়। তবে রাশিফল গণনা করে কোনও ব্যক্তি নিজের ভাগ্যের বিষয়ে পূর্বেই জেনে নিয়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন।

রাশিফল অনুসারে আজ ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য কি বলছে জানুন –

ধনু রাশি- ধনু রাশির জাতক ও জাতিকাদের আজ কর্মে উন্নতির যোগ রয়েছে। আজ চাকরিজীবীদের অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সংসারে শান্তি ফিরে আসবে।বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। বিষয়-সম্পত্তি নিয়ে চলতে থাকা দুশ্চিন্তা কেটে যেতে পারে। বাড়িতে শুভ কাজের জন্য পূজার্চনা করতে পারেন। গরিবদের দান করতে পারেন।

মকর রাশি- এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় মন্দা কেটে গিয়ে দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শিল্পীদের উন্নতি হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যোগ রয়েছে। দূরে ভ্রমণযোগ রয়েছে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। কোনও ভালো খবর পেতে পারেন। বিনিয়োগী ব্যবসায় সুফল পাওয়া যাবে।এবং মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারেন।

কুম্ভ রাশি- ব্যবসায়ীদের কাজের চাপ বাড়তে পারে। তবে ব্যবসায় সাফল্য আসবে আজ। চাকরিজীবীদের পদোন্নতির জন্য শুভ ইঙ্গিত। ভালো কাজের জন্য সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। শিল্পীদের বড় কাজের জন্য নতুন যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। আধ্যাত্মিক আলোচনায় অংশ নিতে পারেন, মনে শান্তি আসবে।

মীন রাশি – আজ মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ দিন। প্রচুর অর্থ খরচের চিন্তা মনে থাকলেও ঈশ্বরের দয়ায় তার পরিমাণ অনেকটা কম হবে। চাকরির স্থানে আজ আপনার ব্যাপক সুনাম ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে। পছন্দের কোনও মানুষের সঙ্গে সাক্ষাত্‍ হতে পারে। ভ্রমণের যোগ রয়েছে। এছাড়াও সামাজিক সুনাম বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.