জেলারাজনীতি

ভোটের মুখে AJUP-এ ভাঙনের স্রোত, উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী শেখ হাবিবের তৃণমূলে যোগদান

দ্বিতীয় দফার ভোটের আগেই হুমায়ুন কবীরের দলে বড় ধাক্কা, একের পর এক প্রার্থী বিদ্রোহে অস্বস্তি চরমে

নিজস্ব সংবাদদাতা। কলকাতা:
রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) উত্তাপের মধ্যেই বড়সড় রাজনৈতিক ধাক্কা খেল Humayun Kabir-এর দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে ফের ভাঙন দেখা দিল দলে। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের AJUP প্রার্থী শেখ হাবিব শনিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
উলুবেড়িয়া কলেজের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী Pulak Roy-এর উপস্থিতিতে সপরিবারে তৃণমূলে যোগ দেন তিনি। মন্ত্রী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।
দলত্যাগের পরেই বিস্ফোরক অভিযোগ করেন শেখ হাবিব। তাঁর দাবি,

“হুমায়ুন কবীর মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করছেন। তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন।”

হাবিবের কথায়, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই দলের অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হচ্ছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাঁর পরিবারও নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেয়। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক ভবিষ্যৎ ভেবে তৃণমূলের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন তিনি।

ভিডিও বিতর্কে চাপ বাড়ছিল আগেই
হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ নতুন নয়। প্রথম দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে সেই অভিযোগ সামনে আনে। রাজনৈতিক মহলে সেই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই AJUP-র ভিত নড়বড়ে হতে শুরু করে বলে মনে করা হচ্ছে।

একাধিক প্রার্থীর বিদ্রোহ
শেখ হাবিব একা নন। গত কয়েক দিনে একাধিক প্রার্থী দল ছেড়েছেন।

মানিকচক থেকে মহম্মদ তোহিদুর রহমান

রানিগঞ্জের রাহুল ঘোষ

দুর্গাপুর পূর্বের রুবিয়া বেগম

বারাবনির অদৈত্য দাস

পাণ্ডবেশ্বরের জুভেদ শেখ

দলীয় সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রায় ৮০ জন প্রার্থী AJUP ছেড়েছেন।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
ভোটের মুখে এই গণ-ইস্তফা এবং দলবদল যে AJUP-র সাংগঠনিক শক্তিকে বড়সড় ধাক্কা দিয়েছে, তা স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে Humayun Kabir

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.