রাজনীতি

‘নির্মমভাবে খুন হওয়া পুণ্যার্থীদের কান্না শুনতে পাচ্ছেন না মোদী’, বিস্ফোরক রাহুল

নির্বাচন-পরবর্তীতে জম্মু-কাশ্মীরে জঙ্গিহানার ঘটনা প্রসঙ্গে মোদী সরকারের প্রতি সোচ্চার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে বুধবার তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদী এখন অভিনন্দন বার্তার প্রতিক্রিয়া জানাতে ব্যস্ত। এমনকি, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নির্মম ভাবে খুন হওয়া পুণ্যার্থীদের পরিবারের কান্নাও শুনতে পাচ্ছেন না।’

উল্লেখ্য, রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় ন’জনের। আহত হন প্রায় ৪০ জন।

গত তিনদিনে কাশ্মীর উপত্যকায় তিনবার এহেন হামলার পরেও কেন ‘নীরব মোদী’, এবার তা নিয়ে সুর চড়ান রাহুল। তিনি লিখেছেন, ‘কেন বিজেপির শাসনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধরা হচ্ছে না, তার উত্তর চাইছে দেশ।’

কেরল সফরে সামিল হয়ে ভোটে বারাণসীতে মোদীর জয়ের মাপকাঠি খারাপ হওয়া প্রসঙ্গেও খোঁচা দিয়ে রাহুল বলেছিলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছেন মোদী।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.