বিনোদন

বিজয় দেবেরাকোণ্ডা সিনেমা ‘ কুশি ‘ হিট ; ১০০টি পরিবারকে লাখ টাকা দান !

নিজস্ব সংবাদদাতা : গত পাঁচ বছর ধরে কোন মুভিতে সাফল্য পাননি তিনি। ভেবেছিলেন বলিউডের জগতে এসেই তার নতুন করে অভিষেক হবে। কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়ে অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। যার জন্য আবারো ফিরে যান দক্ষিণ – এ। সামান্থা রুথ প্রভুর সঙ্গে জুটি বেঁধেছেন ‘কুশি’ ছবিতে। প্রেমের ছবি করেই সাফল্যের মুখ দেখেন তিনি। প্রথম সপ্তাহে এই ছবি শুধু ভারতে প্রায় ৩৯ কোটি টাকার ব্যবসা করেছে। স্বাভাবিকভাবেই তিনি ভীষণ খুশি আর এই খুশি তিনি তার অনুরাগীদের সাথে ভাগ করে নিতে চান। পারিশ্রমিকে প্রাপ্ত ১ কোটি টাকা দান করবেন অনুরাগীদের মধ্যে।

‘কুশি’র কাজ শুরু করার আগে প্রায় ১০০ জনকে ফ্রিতে মানালি ঘুরতে পাঠিয়েছিলেন। এবার এই ছবি সফল হতেই তিনি ঘোষণা করেন যে ১০০ জন পরিবারের মধ্যে তার টাকা ভাগ করে দেবেনবিজয় বলেন, ‘‘আমি খুব খুশি, বলা যেতে পারে আমরা খুশি। জানি না, আমি ঠিক করছি না কি ভুল। কিন্তু এই আনন্দ আমি আমার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে না পারলে স্বস্তিতে ঘুমোতে পারব না। তাই এই ছবির পারিশ্রমিকের ১ কোটি টাকা আমি দান করব ১০০ জন পরিবারের মধ্যে।’’

কিন্তু এই ১০০ জন পরিবারকে কিভাবে বাছাই করবে সেটা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবেন। ছবি সাফল্য উদযাপন করার জন্য তিনি ১০ দিনের জন্য হায়দ্রাবাদ যাবেন। তার আগেই তিনি তার অনুরাগীদের সাথে তার সাফল্য ভাগ করে নিতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.