কলকাতারাজনীতি

শুভেন্দুকে ঘিরে ‘চোর – জয় বাংলা’ স্লোগান ! কালীঘাটের রাস্তায় রীতিমতো দৌড়ালেন বিরোধী দলনেতা?

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে কার্যত রণক্ষেত্র কালীঘাট । বিভিন্ন এলাকা পরিদর্শন করতে করতে শুভেন্দু যখন কালীঘাট পৌঁছালেন , তখনই শুরু হলো উত্তেজনা । শুভেন্দুকে দেখেই উঠল ‘চোর-চোর’, ‘জয় বাংলা’ স্লোগান। বিজেপি কর্মীদের তরফেও শোনা গেল ‘জয় শ্রীরাম’ স্লোগান। স্লোগান পাল্টা স্লোগানেই ছড়িয়ে পড়ল উত্তেজনা । তৎক্ষণাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কমিশন অভিযোগ জানান , ফোন করে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্যও বলেন । আর তারপরেই কয়েকমিনিটে উত্তেজনা রূপ নেয় ধুন্ধুমার পরিস্থিতির । বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এসে , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ চালায় বলে খবর। আর এসবের মাঝেই ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধু তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেন , ”শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। শুভেন্দুর কথায় পুলিশ-কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে।”

রাজ্যের বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সেখানেই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী । এদিন সকাল থেকেই একেবারে নজিরবিহীন চিত্র দেখা যায় । একদিকে যখন সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় , তখনই অন্যদিকে শুভেন্দু অধিকারীকেও দেখা যায় বিভিন্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করতে । চক্রোবেরিয়ায় কার্যত মুখোমুখিও হন দুই প্রতিদ্বন্দ্বী । আর তারপরেই যখন কালীঘাটে পৌঁছান শুভেন্দু অধিকারী , তখনই তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা ।

একটা সময় কার্যত মেজাজও হারিয়ে ফেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কালীঘাটের রাস্তায় দৌড়তেও দেখা যায় তাঁকে। শুভেন্দুর অভিযোগ , ”তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন” । তবে এই অভিযোগ একেবারেই উড়িয়ে দেন কাজরী বন্দ্যোপাধ্যায়। বরং সেখানকার স্থানীয় একাধিক জনের অভিযোগ , কালীঘাটে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.