ট্র্যাভিস হেডের অসাধারণ ইনিংসে আবারো উঠে আসছে অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনারের বিতর্ক। ১৯ সেপ্টেম্বর, গতকাল ট্রেন্ট ব্রিজে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেড ১৫৪ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে জয় এনে দেন। ১২৯ বলে তাঁর এই অনবদ্য ইনিংসটি অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ওয়ানডে স্কোর। এর আগে টি-টোয়েন্টিতে মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন হেড।
এটি ছিল গত দুই সপ্তাহে হেডের টানা তৃতীয় বিস্ফোরক ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২৫ বলে ৮০ রানের রেকর্ড গড়ার পর হেডের এমন ফর্ম অস্ট্রেলিয়ার ওপেনার সংকটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডেভিড ওয়ার্নারের অবসরের পর টেস্ট দলের ওপেনিংয়ে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে, যা স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও পূরণ করতে পারেননি।
অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যদিও সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজের টেস্ট একাদশকে ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন, তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। বর্তমান ওপেনার উসমান খাজাও ট্র্যাভিস হেডকে তাঁর সঙ্গী হিসেবে দেখার পক্ষে।
“হেড ওয়ানডেতে ওপেনিংয়ে অনেক সফল। আমি মনে করি, টেস্টেও তিনি ভালো মানিয়ে নেবেন,” বলেন খাজা।
তবে হেড নিজে এই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, “আমি এই আলোচনা চালিয়ে যেতে দেব। সেটি মাঠেই প্রমাণিত হবে।”
এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়ার টেস্ট দলের ওপেনার হিসেবে শেষ পর্যন্ত কে জায়গা করে নেন।






