জেলা

বারাসাতের ” কিডন্যাপার ” কাউন্সিলার সিআইডির হাতে গ্রেফতার

আরজিকর কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ । সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসাতের এক কাউন্সিলরকে। সূত্রের খবর,ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার। সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। তাঁর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। সূত্রের খবর,যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ, ব্যবসায়ীকে কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.