পথ নিরাপত্তা পালনে রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি চন্দ্রকোনা থানা ও চন্দ্রকোনা ট্রাফিক গার্ড পুলিশের।
চন্দ্রকোনা থানা ও চন্দ্রকোনা ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন।রাজ্যজুড়ে পুলিশ প্রশাসন জুলাই মাসের প্রথম সপ্তাহ পথ নিরাপত্তা সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন রকম কর্মসূচি পালন করে চলেছে। রাজ্যের প্রতিটি থানা পথ নিরাপত্তা, সাধারণ মানুষের এবং যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধি গড়ে তুলতে জুলাইে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পুলিশ প্রসাশনও আজ পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি পালন করলো। বেশিরভাগ পথ দুর্ঘটনার অন্তরালে থাকে সচেতনতার অভাব। শনিবার চন্দ্রকোনা থানার পুলিশ চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের ধারে গাছ লাগিয়ে পথও নিরাপত্তা সপ্তাহ পালন করল। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক, চন্দ্রকোনা ট্রাফিক গার্ডের তাপস কুমার পাল।







