জলপাইগুড়ি, সায়ন সেন:– জলপাইগুড়ি প্রসিদ্ধ দূর্গা পূজা গুলোর মধ্যে অন্যতম রামকৃষ্ণ মিশন আশ্রম এর দুর্গাপুজো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এবছর জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে কাঠামো পুজো অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ মিশন আশ্রমে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। এখানে দেবী দুর্গা সাবেকি রূপে পূজিতা হন। এখনকার মায়ের বৈশিষ্ট্য পটল চেরা চোখ, এবং পিছনে থাকে পটচিত্র। এদিন সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের পর বিশুদ্ধ পঞ্জিকা মেনেই দুর্গাপূজার কাঠামো পুজো হয়। এই কাঠামো পুজোতে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দজী মহারাজে উপস্থিত ছিলেন। তিনি বলেন আজ আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রমে কাঠামো পুজো অনুষ্ঠিত হচ্ছে, বিশুদ্ধ পঞ্জিকা মতে আমাদের পুজো হয়।







