খেলাধুলা

অনুশীলনের মাঝে একটি ছোট্ট নির্বাক প্রানীর সাথে কোহলি

রবিবার ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্র্যাকটিসে অসুবিধা হয়ে দাঁড়ায়নি বৃষ্টি। ভারতীয় দল খুবই খুশমেজাজে আছে। আর এই প্র্যাকটিস ম্যাচের ভিডিও নেটপাড়ায় ভাইরাল আর সেই ভিডিওতে দেখা যায় প্র্যাকটিসের সময়ে একটি কুকুর ছানা মাঠে ঢুকে পড়ে। কিছুক্ষণের খেলা থামিয়ে দেন ক্রিকেটাররা। কুকুর ছানা টিকে নিজের কাছে ডাকে কিং কোহলি, কাছে এলে তার সঙ্গে খেলতে শুরু করেন কোহলি।

তারপর কোহলি তার দিকে একটি ফুটবল বাড়িয়ে দেয় খেলার জন্য। কিন্তু ফুটবল দেখে ভয় পেয়ে কুকুর ছানাটা চলে যায়। রবিবার সুপার ফোরে একটি হাই ভোল্টেজ ম্যাচ আছে, ভারত বনাম পাকিস্তান। যদি বৃষ্টি সমস্যা হয়ে দাঁড়ায় তো তার জন্য একটি রিজার্ভ ডেও বার করা আছে। রোহিত ও বিরাটদের আগের ম্যাচে নাকানি চোবানি খাইয়ে দেয় পাকিস্তানের বোলাররা। এবার বদলা নেওয়ার সময়। ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন জশপ্রীত বুমরাহ। এবার দেখার আগামীকাল ম্যাচে কি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.