চুল পরিষ্কার আর ঝলমলে রাখতে সপ্তাহে দু থেকে ৩ দিন অবশ্যই চুলে শ্যাম্পু করা উচিত। কিন্তু তাই বলে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করাও ঠিক না। কারণ বাজারে যে সমস্ত কেমিক্যাল যুক্ত শ্যাম্পু পাওয়া যায় তাতে চুল ভালো রাখার বদলে আরও রুক্ষ-সূক্ষ্ম হয়ে যায়। আবার এতে চুলের স্প্লিট এন্ড এর সমস্যাও বেড়ে যায়।
স্ক্যাল্পের ধরন অনুযায়ী আমাদের শ্যাম্পু করা উচিত। চলুন দেখে নেওয়া যাক কোন ধরনের চুলের জন্য সপ্তাহে কতবার শ্যাম্পু করতে হবে।
১. আপনার স্ক্যাল্প যদি অয়েলি হয় তাহলে সপ্তাহে অন্তত চারদিন শ্যাম্পু করা উচিত। তবে সেটা মাইল্ড শ্যাম্পু দিয়ে। কারণ বাজারে যেসব কোম্পানির শ্যাম্পু পাওয়া যায় সেগুলো প্রতিনিয়ত ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে।
২. চুল যদি শুষ্ক প্রকৃতির হয়ে থাকে তাহলে সপ্তাহে দুদিন শ্যাম্পু করতে হবে। বেস্ট রেজাল্ট পাবেন যদি শ্যাম্পু করার দু’ঘণ্টা আগে নারকেল তেল মাখেন।
৩. যদি চুলের ঘনত্ব বেশি হয় তাহলে প্রতিদিন শ্যাম্পু করার দরকারই নেই। এতে চুল পড়ে যাওয়া সম্ভাবনা থাকে।







