ডিসেম্বরের বড়পর্দায় একসঙ্গে হাজির হলেন মা ও মেয়ে। টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ও তার মেয়ে অনুমেঘা কুণ্ডু। সৌমিতৃষার প্রথম সিনেমা ‘প্রধান’-এ তার বিপরীতে অভিনয় করেছেন দেব। অন্যদিকে, অনুমেঘার প্রথম সিনেমা ‘কাবুলিওয়ালা’-তে তার বিপরীতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী।
প্রথম দিনের আয়ের দিক থেকে ‘কাবুলিওয়ালা’ এগিয়ে রয়েছে। এই ছবির প্রথম দিনের বক্স অফিস আয় ৫৮ লক্ষের কাছাকাছি। অন্যদিকে, ‘প্রধানের’ প্রথম দিনের বক্স অফিস আয় ৩৮ লক্ষ টাকা।
প্রথম দিনের মতো প্রায় রোজদিনই ‘কাবুলিওয়ালার’ টানে ছুটছেন দর্শক। বলা যায়, ‘কাবুলিওয়ালার’ সাফল্যের ঘোড়া ছুটছে। অন্যদিকে, ‘প্রধান’ এখনও জমছে হলে হলে।
‘কাবুলিওয়ালা’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত একটি বাংলা ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও অনুমেঘা। ছবিটি দেখার পর দর্শকদের বক্তব্য, গল্প অপরিবর্তিত রেখে নিপাট সুন্দর করে বড় পর্দার ‘কাবুলিওয়ালা’-কে পূর্ণরূপ দিয়েছেন পরিচালক সুমন ঘোষ। ছবিতে মিঠুন চক্রবর্তী ও অনুমেঘার অভিনয় আলাদা প্রশংসাবাক্যে ব্যাখ্যা করা যায় না।







