যেকোনো বয়সেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। বর্তমানে প্রায় প্রত্যেক বাড়িতে কেউ না কেউ ডায়াবেটিস রোগে আক্রান্ত। মূলত অনিয়ন্ত্রিত খাওয়া- দাওয়া আর জীবনযাপনের কারণে খুব তাড়াতাড়ি এই রোগ শরীরে বাসা বাঁধে।
রক্তে শর্করার মাত্রা বেশি হলে ইনসুলিন নিতে হয়। তাই তা নিয়ন্ত্রণে রাখতে ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়মিত ওষুধ খাওয়া প্রয়োজন। তবে পাতিলেবুও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। একেবারেই প্রকৃতিক হওয়ায় এর কোনো সাইড এফেক্ট নেই।
অবাক হচ্ছেন তো? নিশ্চয়ই ভাবছেন কিভাবে এই রোগ দূর করবে একটা ছোট্ট লেবু? চলুন দেখে নেওয়া যাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পাতিলেবু কেমন ভাবে ব্যাবহার করবেন –
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খেতে বসার আগে এক গ্লাস জলে পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিন। স্বাদ বাড়াতে সামান্য বিট নুন ব্যাবহার করতে পারেন। ব্যাপক ফলাফল পেতে অবশ্যই প্রতিদিন এই পানীয়টি গ্রহণ করতে হবে।
২. চেষ্টা করুন ডাল, মাছের ঝোল বা যেকোনো তরকারির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে।
৩. যাদের রক্তে শর্করা আছে তাদের জন্য চিনা বাদাম খুবই উপকারী। বাড়তি উপকার পেতে চিনা বাদামের সাথে সামান্য পাতিলেবুর রস দিয়ে নিন। এতে শর্করা নিয়ন্ত্রণে থাকবে।







