চুলের যত্নে আমরা প্রায় সকলেই তৎপর। চেষ্টা করি যতটা সম্ভব স্ক্যাল্প পরিষ্কার রাখা। সপ্তাহে ২ থেকে ৩ দিন শ্যাম্পু করা। মাথায় নিয়মিত তেল মাখা। আরও কত কি। কিন্তু এসব কিছু করার পরেও চুল মাথায় ধরে রাখা যায় না। চিরুনি ঠেকাতে না ঠেকাতেই গোছা গোছা চুল উঠতে থাকে।
আর এই চুল ঝরার কারণ লুকিয়ে আছে আপনার চিরুনিতেই। প্লাস্টিকের চিরুনি দিয়ে শ্যাম্পু করা চুল আঁচড়ালে স্থিরতড়িৎ উৎপন্ন হয়। তাই চুল ঝরে পড়তে থাকে। চুলের সমস্যা আটকাতে ব্যাবহার করুন কাঠের তৈরি চিরুনি। এটা শুধু চুল পড়া আটকায় না। আরও বেশ কিছু বাড়তি উপকার দেয়। যেমন
১. খুশকি দূর করে : চুল পড়ার অন্যতম কারণ খুশকি বা মৃত কোষ। তাই প্লাস্টিকের চিরুনির বদলে কাঠের চিরুনি ব্যবহার করলে মাথায় খুশকি থাকবে না।
২. গজায় নতুন চুল : কাঠের চিরুনি দিয়ে চুল আঁচালে মাথায় রক্ত চলাচল ভালো হয়। আর চুলের ফলিকলে অক্সিজেনও পৌঁছায়। ফলে নতুন চুল অনায়াসেই গজাতে পারে।







