রাজ্য

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিটি স্কুলে নিয়োগ করা হবে বিশেষ শিক্ষক! রাজ্য শিক্ষানীতিতে নয়া নির্দেশিকা

রাজ্যের নয়া শিক্ষানীতিতে এবার বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের জন্য প্রতিটি স্কুলে একজন করে বিশেষ শিক্ষক নিয়োগের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে গোটা রাজ্যের প্রতিটি স্কুলে এরকম শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবিধান অনুযায়ী, ১৪ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে শিক্ষার অধীনে থাকতেই হবে। আর তাই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদেরও সরকারি স্কুলে ভর্তি করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য যে সকল সরকারি প্রকল্প রয়েছে তারা সেইসব সুযোগ-সুবিধা পেলেও শারীরিক ও মানসিকভাবে বিকলাঙ্গের কারণে তারা ওই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। এর ফলে তাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়।

তাই এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে শিক্ষার আলোয় চমকিত হতে পারে সেই জন্য স্কুল স্কুলে নিয়োগ করা হবে এম ন শিক্ষক যাদের ওই সকল পড়ুয়াদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.