‘লিপস অ্যান্ড বাউন্ডস’এ তল্লাশির পরবর্তীতে প্রেস রিলিজে কী লেখে ইডি? তেইশে আগস্ট তাঁরা দাবি করেন, ‘তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং দু হাজার বারো সালের এপ্রিল থেকে দু হাজার চোদ্দর জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছিল একবার। গতকাল ইডি আধিকারিকরা বয়ান রেকর্ড করেন। কুন্তল ঘোষের চিঠিতে অভিষেকের নামের উল্লেখ, কালীঘাটের কাকুর সঙ্গে যোগ, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে আগেই ইডি তল্লাশি করে, সেখানে হাতে আসা উল্লেখযোগ্য নথি নিয়ে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
ইডির সমন পাওয়ায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি কমিটির সদস্য অভিষেক। গতকাল অর্থাৎ বুধবারই ছিল কমিটির প্রথম বৈঠক।







