খেলাধুলা

নিয়ম রক্ষার ম্যাচে ভাগ্য খুলছে এক ঝাঁক ক্রিকেটারদের

৩০ অগাস্ট শুরু হয় এশিয়া কাপ। এই টুর্নামেন্টে ছয়টি টিম অংশগ্রহণ করেছে ও গ্রুপ পর্বের শেষে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। এ গ্রুপ থেকে বাদ পড়ে নেপাল ও বি গ্রুপ থেকে বাদ পড়ে আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হয় ভারত বনাম পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচের পারফরম্যান্স ভালো না হলেও তারপর টুর্নামেন্ট যত এগিয়েছে ততই ফর্মের শিখরে উঠেছে ইন্ডিয়া। টানা দুটি জয় ভারতকে ফাইনালে পৌঁছে দিতে সাহায্য করেছে। যদিও ভারতের এখনও একটি ম্যাচ বাকি আছে সুপার ফোরে।

শুক্রবার অর্থাৎ আজ ভারতের শেষ খেলা সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে। এশিয়া কাপের স্বপ্ন নিয়ে মাঠে নামে সব দল। গ্রুপ বি এর শেষ সুপার ফোর ম্যাচের পয়েন্ট অর্জন করলেও পরপর ম্যাচ হারের ফলে পাকিস্তান ও শ্রীলঙ্কা এখন ছিটকে যাওয়ার পথে। এশিয়া কাপে টানা ম্যাচ খেলতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। গত রবিবার পাকিস্তানের ম্যাচে বৃষ্টি বাধা দেয় ও সেই ম্যাচটি মঙ্গলবার হয় ও ভারত ওই ম্যাচটিতে জয় লাভ করে। আসলে সোমবার মধ্যরাত অবধি বৃষ্টি হয় তাই জন্য মঙ্গলবার খেলাটি হয়। ঠিক তার ১৫ ঘন্টার মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধে নামে টিম ইন্ডিয়া। এবার এইটাই দেখার ঠিক মতো বিশ্রাম হয়নি অনেক খেলোয়াড়ের। তো তারা আজকের ম্যাচে কি করে তাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.