রাজ্য

বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, একাধিক প্রকল্পের ঘোষণার সম্ভাবনা

আজ বর্ধমানে প্রশাসনিক সভায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমান জেলার গোদায় প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট সফরকে কেন্দ্র করে প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে নিরাপত্তার বিষয়। জানা গেছে, বিগত দু’বছর ধরে বর্ধমানের এই মাঠেই সভা করেন মুখ্যমন্ত্রী। এবার অন্যবারের তুলনায় ভিড় ছাপিয়ে যাবে বলেই মনে করছেন প্রশাসনিকমহল।

সূত্রের খবর, কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হবে। সংস্কার হওয়া ৩৯০টি রাস্তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.