Uncategorizedআবহাওয়া

আজকের আবহাওয়া কেমন থাকবে? জানুন বিস্তারিত

প্রায় গোটা রাজ্যেই চার দিন ধরে বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। গত মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই শহরতলীর আকাশ মেঘে ঢাকা । সকালের দিকে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে । আজ প্রায় সারা দিনই কলকাতায় আকাশ থাকবে মেঘলা।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর শুধু কলকাতা নয়, রাজ্যের জেলাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে চলবে এই বৃষ্টি। শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া জেলার কয়েকটি জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.