প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হবার পর সোশ্যাল মিডিয়ায় তার প্রথম পোস্ট করেন। গ্রেপ্তারের প্রতিক্রিয়া সরুপ তিনি কবিতার মাধ্যমে বলেন যে “এটি একটি বিরতি।জীবন একটি মহাযুদ্ধ”।
জমি কেলেঙ্কারি মামলায়, ইডি হেমন্ত সোরেনকে ১০ বার তলব করেছিলেন কিন্তু তিনি আসেননি।এর আগে ২০ জানুয়ারি তার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি।এর পর মঙ্গলবার দিল্লিতে তার বাড়িতে ইডি ফের অভিযান চালিয়েও পাওয়া যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।বুধবার,তিনি তার রাজভবনে উপস্থিত হলে ইডি আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন তাকে।
গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রী তার পদ থেকে ইস্তফা দিয়ে দেন। গ্রেপ্তারের পর তিনি প্রথম প্রতিক্রিয়া করেন যে“এটি একটি বিরতি।জীবন একটি মহাযুদ্ধ”।এই গ্রেপ্তারের পর সোরেন হাইকোর্টে পিটিশন দায়ের করেন।এই বিষয়ে আজ শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে।







