আর কিছু দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপের মেলা। দীর্ঘ ১২ বছর পরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই ওয়ানডে ওডিআই টুর্নামেন্ট। এই বিশ্বকাপ আয়োজনের জন্য অনেক চমক দেবে বিসিসিআই। তারই মধ্যে অন্যতম একটি চমক হলো গোল্ডেন টিকিটি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশেষ ব্যক্তিদের এই টিকিট প্রদান করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই কর্তৃপক্ষ।
এখনও পর্যন্ত দুইজন বিশিষ্ট ব্যক্তি এই গোল্ডেন টিকিটের ভাগিদার হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির বিগ বি অমিতাভ বচ্চন ও ক্রিকেট ইন্ডাস্ট্রির মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বিসিসিআই কর্তৃপক্ষ থেকে একটি লিস্ট তৈরী হয়েছে যাতে আছে যে এই টিকিট কারা পেতে পারে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন এখনও পর্যন্ত এই বিশেষ টিকিট দুই জন বিশেষ ব্যক্তি এই টিকিট পেয়েছেন আমারা চাই আরও কিছু বিশেষ ব্যক্তিদের এই টিকিট বিতরণ করবো। আশা করি এই তালিকায় ইসরোর প্রধান এস সোমনাথের নামও এই তালিকায় থাকবে। একই সঙ্গে বিশ্বকাপ জয়ী দুই প্রাক্তন অধিনায়কের নামও উল্লেখ করেছেন গাভাস্কার। তাঁর কথায় কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুইবার বিশ্বকাপ জিতেছে তাই এই গোল্ডেন টিকিটের অংশিদার তারাও। একইসঙ্গে তিনি আরও অনেকের নাম উল্লেখ করেন। যেমন-নীরজ চোপড়া, রোহন বোপান্না, শরথ কমলের মতো বিশেষ কিছু ব্যক্তি।
আগামী ৫ই সেপ্টেম্বর থেকে একদিনের বিশ্বকাপ শুরু হতে চলেছে ও এই টুর্নামেন্টটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। বিসিসিআই কর্তৃপক্ষ এই টুর্নামেন্টটিকে আরও আকর্ষক করার জন্য বিশেষ একটি আমন্ত্রণ তৈরী করেন। দেশের অনেক খ্যাতনামা ব্যক্তিদের আমন্ত্রণ করেছেন এই টুর্নামেন্টে। ও বিসিসিআই কর্তৃপক্ষ এই টিকিটের নাম দেন ‘গোল্ডেন টিকিটি ফর ইন্ডিয়া আইকনস’। ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সচিন তেন্ডুলকর। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ৬ বার বিশ্বকাপ খেলার সুযোগ পান সচিন তেন্ডুলকর এবং একইসঙ্গে একটি বিশেষ সন্মান দেওয়া হয় সচিনের হাতে।







