অফবিট

জানেন কি সিদ্ধিদাতা গণেশের আরও একটি জন্ম বাকি রয়েছে!

শ্রীকৃষ্ণের মতো ভগবান গণেশও ধর্ম রক্ষার জন্য বিভিন্ন সময়ে অবতার গ্রহণ করেছিলেন।তাঁকে অষ্টবিনায়ক বলা হলেও এখনও তাঁর একটি অবতার হিসেবে জন্মগ্রহণ করা বাকি রয়েছে। কলিযুগে গণেশের অবতারের নাম হবে ‘ধূম্রকেতু’।

হিন্দু ধর্মমতে, তিনযুগের অবসানের পর চতুর্যুগ হল শেষ যুগ। বর্তমান সময়কে কলিযুগ বলা হয়। পুরাণ মতে কৃষ্ণের তিরোভাবের সঙ্গে দ্বাপর যুগের সমাপ্তি ঘটে কলিযুগের সূচনা হয়। বিষ্ণুদেবের দশম অবতার হিসেবে কল্কিরূপের কথা যেমন উল্লেখ রয়েছে, তেমনি গণেশেরও উল্লেখ রয়েছে কলিযুগের অবতারের কথা। কলিযুগে পৃথিবীতে পাপ ও সঙ্কট মোচন করতে মর্ত্যবাসীকে পথ দেখাতে আবির্ভাব হবে গণেশের এক অবতারের। আর সেই অবতারের নাম কী,কোথায় তাঁর জন্ম, সবটাই উল্লেখ রয়েছে এই গণেশ পুরাণে।

গণেশ পুরাণে বলা হয়েছে যে, যখন ব্রাহ্মণদের মন বেদ অধ্যয়ন থেকে আগ্রহ ও পাঠ করার প্রবণতা কমে আসবে এবং তারা অন্য কোনও কাজে বেশি জড়িয়ে পড়বেন, তপস্যা, যজ্ঞ, শুভ অনুষ্ঠান করা বন্ধ করে দেবেন, বৃষ্টির অভাবে যখন পৃথিবীতে খরা ও হাহাকার দেখা দেবে,স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক মহিলার সঙ্গে পরকীয়া ও নারীদের প্রতি কুদৃষ্টি আরোপ করবে, শক্তিশালী ও ধনীরা যথন দুর্বল ও গরিব মানুষকে হেনস্থা করবে, আর যখন প্রাচীন কালের মতো নদীর তীরেই ফের শুরু হবে কৃষিকাজ, ঠিক সেই সময় সিদ্ধিদাতা গণেশের কলিযুগের অবতারের জন্ম হবে। গণেশের নয়া অবতারের আবির্ভূত হবে।কলিযুগে গণেশের এই অবতারের নাম হবে ‘ধূম্রকেতু’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.