রাজ্য

কলকাতার স্কুলে মিড ডে মিলে বড় বদল, খাবার সরবরাহ করবে ইসকন

কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, পাইলট প্রকল্প হিসেবে এবার থেকে শহরের বিভিন্ন স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পাবে ইসকন। দেশের একাধিক রাজ্যে দীর্ঘদিন ধরে শিশুদের জন্য খাবার সরবরাহের অভিজ্ঞতা রয়েছে এই সংস্থার।

ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন, পড়ুয়াদের জন্য পুষ্টিকর নিরামিষ খাবারের মেনু তৈরি করা হবে। ভাত, ডাল, সবজি, সয়াবিন, পনির, রাজমা-সহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্য দেওয়া হবে, যাতে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা যায়।

এদিকে মিড ডে মিলের মানোন্নয়নে বরাদ্দও বাড়িয়েছে রাজ্য সরকার। এতদিন ছাত্রপিছু দৈনিক ৬.৫০ টাকা বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। ইসকন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের বিভিন্ন দিনে ভাত-সয়াবিন, ডাল-আলু চোখা, পোলাও-মটর পনির, কুমড়ো-চানা, মিক্স ভেজিটেবল ও খিচুড়ির মতো খাবার পরিবেশন করা হবে।

আগামী এক থেকে দু’মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে কলকাতার স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় মিড ডে মিল সরবরাহ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.