Uncategorizedরাজনীতি

মমতা ক্ষমতায় এলে ১ মাসেই ভোটাধিকার ফিরে পাবেন ডিলিটেড ভোটাররা , কি আশ্বাস দিলেন অভিষেক

সামনেই বিধানসভা নির্বাচন । আর তার পূর্বে , ভোটার তালিকা ফ্রিজ করার কারণে , অনিশ্চয়তা তৈরি হয়েছে ডিলিটেড ভোটারদের ভবিষ্যত নিয়ে। এই বাদ ßপড়ার তালিকায় , মুর্শিদাবাদ রয়েছে শীর্ষে । ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন বাদ পড়েছে মুর্শিদাবাদ থেকে । আর শনিবার সেই মুর্শিদাবাদেই প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বড় বার্তা দিলেন ডিলিটেড ভোটারদের জন্য ।

রেজিনগর ও ভরতপুরের প্রার্থী আতাউর রহমান ও মুস্তাফিজুর রহমান সুমনের সর্মথনে , মুর্শিদাবাদের প্রচার সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর সেখান থেকেই , তিনি বলেন , ” ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হবে। যাঁদের নাম গায়ের জোরে বাদ দিয়েছে নির্বাচন কমিশন, আমাদের প্রথম শপথ একমাসের মধ্যে সকলে ভোটাধিকার ফিরে পাবেন। আপনারা সকলে এ রাজ্যের নাগরিক, এ দেশের নাগরিক। কেউ এটা নিয়ে চিন্তিত হবেন না।”

তিনি আরও বলেন , “আমরা বলেছিলাম বাংলায় NRC হতে দেবো না। গত ৫ বছরে বাংলায় NRC হয়নি। আমি আপনাদের অনুরোধ করব, মুর্শিদাবাদ জেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এদিন হুমায়ূনের স্ট্রিং ভিডিওর কথাও তুলে ধরেন অভিষেক । তাঁর কথায়, “যদি AI হয়, তা হলে হুমায়ুনের দলের রাজ্য সভাপতি কাল পদত্যাগ করলেন কেন? আসাউদ্দিন ওয়াইসির মিম কেন হুমায়ুনের সঙ্গত্যাগ করল? এর জবাব দিতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.