শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে ১০দিন ধরে মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও কর্ণাটকে এই উৎসব পালিত করা হয়। বলিউড তারকাদের বাড়িতেও পালিত হয় গণেশ উৎসব। কে কে গণপতি বাপ্পার পুজো করে তার তালিকার নিচে রইলো
শিল্পা শেট্টি,
প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে সিদ্ধিদাতা গণেশ পূজিত হন। তাঁর বাড়িতে এই উত্সবে অতিথি সমাগণ ঘটে।
হৃতিক রোশন,
পরিবার ও আত্মীয়ের সঙ্গে হৃতিক রোশনের বাড়িতেও গণপতি বাপ্পা পূজিত হন। সকলে মিলে অন্যভাবে দিনটিকে পালন করে থাকেন।
শাহরুখ খান,
পরিবার ও আত্মীয়ের সঙ্গে মিলিত হয়ে গণপতি বাপ্পার পুজোর আয়োজন করে থাকেন শাহরুখ খান। প্রতি বছর সাড়ম্বরে গণপতি পুজিত হন।
করিনা কাপুর খান,
সকল নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে করিনা কাপুর খান সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকেন। কয়দিন আগে থেকেই গণপতি বাপ্পাকে বাড়িতে আহ্বান জানাতে প্রস্তুতি শুরু হয়ে যায়।
একতা কাপুর,
প্রতি বছর একতা কাপুর তাঁর বাড়িতে গণেশ পুজো করে থাকেন। তাঁর প্রযোজনায় অনেকে কেরিয়ার শুরু করার সুযোগ পেয়েছেন।
শ্রদ্ধা কাপুর,
প্রতি বছর শ্রদ্ধা কাপুরও বাড়িতে গণেশ পুজো করে থাকেন। পুজোর দিন নায়িকাকে একেবারে অন্যরকম সাজে দেখা যায়। গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে।
কার্তিক আরিয়েন,
প্রতি বছর কার্তিক আরিয়েনের বাড়িতে হওয়া গণেশ পূজো নেট দুনিয়ায় ভাইরাল হয়। প্রতি বছর সাড়ম্বরে পালন করে থাকেন গণেশ পুজো।
হেমা মালিনী,
দীর্ঘদিন ধরে হেমা মালিনী ও ধর্মেন্দ্র গণেশের পুজো করে আসছেন। প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে পুজো করেন হেমা মালিনী।
রীতেশ দেশমুখ,
প্রতি বছর রীতেশ ও জেনেলিয়ার গণেশের পুজো সকলের নজর কাড়ে। সেই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সলমন খান,
সলমন খানও বাড়িতে সাড়ম্বরে গণপতি বাপ্পার পুজো করে থাকেন। সেই পুজোয় পরিবারের সদস্য, আত্মীয়দের সঙ্গে একাধিক তারকারা উপস্থিত থাকেন।






