বিনোদন

শাহরুখের ‘জওয়ান’ এবার অস্কার দৌড়ে ? কি বললেন পরিচালক অ্যাটলি

শাহরুখের ‘জওয়ান’ ইতিমধ্যে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে। অল্প সময়ের মধ্যে এই ছবি প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শাহরুখ খানের এই ছবিটিকে শুধুমাত্র দর্শকেরা নয়, নাক উঁচু ফিল্ম সমালোচকরা ও সুপারহিট বলে ঘোষণা করেছেন। তবে এবার চাঞ্চল্যকর তথ্য হলো শাহরুখ খানের এই ছবিটিকে অস্কার দৌড়ে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রে খবর , পরিচালক অ্যাটলি বলেন, ‘এই ছবি যেভাবে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে, তা দেখে মনে হচ্ছে এই ছবি বিশ্বজয় করতে পারে। তাই শাহরুখ স্যারকে বলব, এই ছবিকে অস্কার পাঠানোর ব্যবস্থা করা হোক। আমার বিশ্বাস, এই ছবি নিশ্চয়ই অস্কার জিতবে। ‘

শাহরুখ খানের এই ছবি নিয়ে ১১ দিনের মাথায়ও উন্মাদনা রয়েছে। ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে প্রায় ৮৬০ কোটি টাকা আয় করে নিয়েছে শাহরুখ খানের’ জওয়ান’। হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মোট ৪৮০ কোটি টাকা আয় করেছে। হিন্দি ছবির ক্ষেত্রে এই প্রথম কোন ছবি এত তাড়াতাড়ি ৪০০ কোটি টাকা আয় করে রেকর্ড গড়লো। এর আগে এইরকম রেকর্ড কিং খানের কাছেই ছিল। এবার নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে এক নতুন মাইল ফলক বসালেন শাহরুখ।

তিনি বলেছেন , ‘আমার পরবর্তী ৫টি সুপারহিট সিনেমা আমার ছোট ছেলে আব্রামের জন্য। কারণ ও শুধু শুনেই এসেছে যে আমি সুপারস্টার, কিন্তু আমার পর পর ব্লকবাস্টার ছবি সাক্ষী থাকেনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.