Uncategorized

প্যান্ডেলে ঝুলছে কোটি কোটি টাকা! রংবেরঙের টাকার প্যান্ডেল দেখে হতবাক দর্শনার্থীরা,

গণপতি বাপ্পার বন্দনায় মাতোয়ারা গোটা দেশ। কোথাও থিম আবার কোথাও সবেকিয়ানার ছোঁয়ায় গণেশকে বরণ করে নিচ্ছে ভক্তরা। মূলত মহারাষ্ট্রে গণেশ পুজো হয়ে থাকে। কিন্তু বর্তমানে তা দেশ-দেশান্তরে ছড়িয়েছে। এই পুজোয় বিভিন্ন ইউনিক থিমের প্যান্ডেল আপনাকে অবশ্যই চমকিত করবে।

এবছর এক অভিনব প্যান্ডেল সজ্জা দেখা গেলো বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে। নগদ ২ কোটি টাকা আর প্রায় ৫০ লাখের মতো পয়সা দিয়ে সাজানো হয়েছে গোটা প্যান্ডেল। কোথাও ঝুলছে ১০,২০,৫০,৫০০ র নোট। আবার কোথাও ঝুলছে ১,২,৫,১০ এর কয়েন। প্রতিবছরই এই মন্দিরের নতুনত্ব থিম দর্শনার্থীদের চমকিত করে। তবে এবছরের থিম ছাপিয়ে গেছে। এককথায় অনবদ্য।

সত্য সাই গণপতি মন্দিরের ট্রাস্টি মোহন রাজু জানিয়েছেন,” বেশ কয়েক মাস আগে থেকেই শিল্পীরা প্যান্ডেল তৈরির কাজ শুরু করে করে দিয়েছিল। নিরাপত্তার জন্য মন্দিরের চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে পুলিশ প্রশাসনেরও সাহায্য নেওয়া হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.