রাজ্য

এখনই দিল্লিতে নিয়ে যাওয়া নয় কেষ্টকে, খুনের চেষ্টার মামলায় এক সপ্তাহের পুলিসি হেফাজতের নির্দেশ

তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে একদিনের পুরনো মামলায় অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দুবরাজপুর আদালতের। আদালতে অনুব্রতকে ১৪ দিনের পুলিসি হেফাজত চাওয়া হয় তবে, আদালতে অনুব্রতের আইনজীবী জামিনের আবেদন জানাননি বলে আদালত, এমনটাই সূত্রের খবর। সুতরাং কেষ্টকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়ায় এখনই দিল্লি নিয়ে যেতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারীরা।

জানা যায়, অনুব্রত মণ্ডলকে যাতে কেন্দ্রীয় তদন্তকারীরা দিল্লিতে না নিয়ে যেতে পারেন, তারজন্য সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক করে তৃণমূল নেতারা। এই আবহে ২০১৪ সালের এক মামলায় অনুব্রতকে পুলিস নিজেদের হেফাজতে চাইতে পারে বলে মনে করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ৩ জুন দুবরাজপুর টাউন থানার সাব ইন্সপেক্টর অমিত চক্রবর্তী খুনের মামলায় অনুব্রতর নাম জড়ালেও সাক্ষ্যর অভাবে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেনি পুলিস।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। শনিবার তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আদালত। অনুব্রত মণ্ডল আর্জি করেছিলেন, তাঁকে পশ্চিমবঙ্গে রেখেই জেরা করা হোক। সায়গল হোসেনের মতো অনুব্রতকেও দিল্লি নিয়ে জেরা করার কথা জানিয়েছিলেন ইডির আইনজীবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.