জেলা

জাল টানতেই ঝিল থেকে উঠে এল ইলিশ, তমলুকে চাঞ্চল্য!

তমলুক: তমলুক শহরে রূপনারায়ণ নদী সংলগ্ন একটি ঝিলে জাল টানতেই উঠে এলো ইলিশ মাছ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাছের প্রয়োজনে ঝিলে জাল দিয়ে মাছ ধরার সময় রুই কাতলা মৃগেলের পাশাপাশি জালে উঠে এলো ইলিশ মাছ। তা নিয়ে চাঞ্চল্য ছড়াল তমলুকে। প্রসঙ্গত ইলিশ মাছ নোনা জলের মাছ, বর্ষাকালে শুধু ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে আসে। বর্তমান সময়ে নদীতে দূষণ ও নদীতে আসার আগেই ইলিশের ছাঁক ধরা পড়ে সমুদ্রে। ফলে পশ্চিমবাংলার নদনদীতে ইলিশের পরিমাণ কমেছে। কিন্তু এবার রূপনারায়ণ নদের সংলগ্ন একটি ঝিলের জলে ইলিশ মাছ পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্রমাগতই নদীতে বেড়ে চলেছে দূষণের মাত্রা! সময় মত বর্ষা না আসায় যেন মুখ ফিরিয়ে নিয়েছে প্রকৃতিও! এমন পরিস্থিতিতে সমুদ্রে কিংবা নদীতে নয়। এবার ইলিশের দেখা মিলল তমলুকের একটি মাছ চাষের ঝিলের। সেই অবাক করা খবর বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়লে আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়লেন ইলিশ প্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.