রাজ্য

লালন শেখের মৃত্যুতে জনস্বার্থ মামলা খারিজ,তদন্তের ভার সিবিআই-এর হাতেই রাখল হাইকোর্ট

লালন শেখের মৃত্যু মামলায় আপাতত বিচারবিভাগীয় তদন্তের আবেদন খারিজ। তদন্ত চালাবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য। কীভাবে মৃত্যু হল লালনের, সেটাই বড় প্রশ্ন। সিবিআই আধিকারিকরা আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে লালনকে। লালনের মৃত্যুতে আদালতে মামলা দায়ের করাও হয়।

অন্যদিকে, এই বিষয়ে সরব হয়েছেন কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে জানান, তদন্তের নামে সিবিআই অফিসারদের অহেতুক হয়রানিতে ফেলা হচ্ছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি এবং রাজ্য পুলিসের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে। শুধু মাত্র লালনের স্ত্রীর দাবির প্রেক্ষিতে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, লালনের মৃত্যুর সঙ্গে রামপুরহাট গণহত্যা জড়িত। উক্ত ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারীরা। আবার, লালনের রহস্যমৃত্যুর তদন্ত করছে সিআইডি। দুটি পারস্পরিকভাবে যুক্ত। দীর্ঘ সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.