নিজস্ব সংবাদদাতা :যাদবপুর হোষ্টেলে রহস্যমৃত্যু হয়েছে বাংলা বিভাগের মেধাবী ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর। ক্যাম্পাসে রেগিং এর অভিযোগ উঠায় ইতিমধ্যে সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছে। গ্রেপ্তার হয়েছে ৩ জন। ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য।
এমন পরিস্থিতিতে আজ পথে নামল,রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃনমূল ছাত্র পরিষদ। ঢাকুরিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী তুলে।







