রাজ্য

মমতার কথা মেনে এবার বিরোধী জোট বৈঠক, প্রস্তুতি তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা: নবান্নে যখন নীতীশ কুমার আসেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রস্তাব দিয়েছিলেন বিহারে বিরোধী দলগুলির একটি ডাকার। সেই প্রস্তাবকে স্বীকৃতি দিয়ে পাটনায় এবার বিরোধী দলগুলির একটি বৈঠকের ডাক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বিরোধীদের বৈঠক হতে পারে, এমনটাই সূত্রের খবর। চলতি মাসের ১৭ বা ১৮ তারিখে পাটনায় বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই নীতীশের দল জেডিইউ-এর নেতা দেবেশচন্দ্র ঠাকুর মুম্বইয়ে গিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

‘ইউনাইটেড সামিট’ নাম দিয়ে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, উক্ত বৈঠকে উপস্থিত থাকতে পারেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সপা প্রধান অখিলেশ যাদব, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.