বিনোদন

রুক্ষ, ক্ষতবিক্ষত মুখ ! জানেন কোন অভিনেতা ইনি?

চুলের আসল রঙ সম্পূর্ণ বদলে গিয়েছে ধুলোর কারণে। অযত্নের কারণে মুখে থাকা গোঁফ দাড়িতে নোংরা। মুখে কোথাও রয়েছে রক্তের আভাস, কোথাও আবার মুখের চামড়া ঝলসে গিয়েছে। হঠাৎ করে দেখলে এই অভিনেতাকে কেউই চিনতে পারবে না।

এর আগে একাধিক লুকে, সকলকে চমক দিয়েছিল অভিনেতা দেব। তবে এবার তার নতুন ছবি ‘বাঘাযতীন’ এর লুক সম্পূর্ণ ভিন্ন। যা একঝলক দেখলেই , সবাই অবাক হয়ে যাবে। এই ছবিতে এক সংগ্রামীর চরিত্রকে ফুটিয়ে তুলতে, একাধিক রূপ নিতে হয়েছে অভিনেতা দেবকে। প্রস্থেটিক রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু অভিনেতার এই লুকটি তৈরি করেছেন।

দেবের এইরূপটি যথেষ্ট রুক্ষ। সে সময় ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সংগ্রামী বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করত। যার ফলে বিভিন্ন কারণে তাদের চেহারার নানান রকম পরিবর্তন ঘটত। ছবিতে যে লুক দেব নিয়েছিল তাতে তাকে বেশিরভাগ সময় চেনা যায় নি। এর আগে সন্ন্যাসী ও পাঞ্জাবী পুলিশের বেশে দেবের যে লুক প্রকাশ্যে এসেছিল, তাও রীতিমতো চর্চার বিষয় হয়েছিল।

দেব ছাড়া অরূপ রায়ের এই সিনেমাতে রয়েছেন অন্যান্য অভিনেতা – অভিনেত্রীরা, সুদীপ্তা চক্রবর্তী, নবাগত স্নেহা দত্ত, রোহন ভট্টাচার্য, সমিউল আলম আরও অন্যান্যরা। ২০২৩ এর পুজোতেই এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.