তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার নদিয়ার মতুয়া গড়ে সভা করবেন বিরোধী শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতার। ১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিরোধী দলনেতার সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একমাস আগে যেখান থেকে জেলা সফর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নদিয়া সেই জেলা, যেখানে শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, নিয়মিত চর্চার বিষয়।
বিজেপির সাংগঠনিক বিষয় প্রসঙ্গে এই সভা। চলতি সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে একান্তে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর আজই প্রথম মতুয়াগড়ের সভা থেকে শুভেন্দু কী ফের সরব হবেন নাগরিকত্ব ইস্যু নিয়ে? রাজনৈতিক মহলের নজর সেদিকেই।







