স্নান করে খাওয়ার অভ্যাস অনেকের থাকলেও, খেয়ে-দেয়ে স্নান করার অভ্যাসও কিন্তু অনেকেরই রয়েছে। আসলে অলসতার কারণে অনেকেই একেবারে দুপুরের খাবার খেয়েই স্নানে যান। কিন্তু জানেন কি,এই ভরা পেটে স্নানের অভ্যাস কতটা ক্ষতিকর? এর ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে! আসুন জেনে নেওয়া যাক…
১. ভরাপেটে স্নান করলে হজমের সমস্যা হতে পারে। কারণ আমাদের শরীরে খাবার হজমের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। ওই নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের পরিপাক প্রক্রিয়া সঠিক ভাবে কার্যকরী হয়। কিন্তু খাবার খেয়ে স্নান করে নিলে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। এর ফলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। ফলে গ্যাস-অম্বল এবং বদহজম থেকে শুরু করে বুকজ্বালা দেখা দেয়। তাই এসব সমস্যা এড়াতে ত্যাগ করুন খাওয়ার পর স্নানের অভ্যাস।
২. খাওয়ার পর শরীরের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু খেয়ে স্নান করলে সেই তাপমাত্রায় হঠাত্ পরিবর্তন ঘটলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও প্রভাবিত করে। রক্তচাপের এই হঠাৎ ওঠানামায় হৃদস্পন্দন বেড়ে গিয়ে হার্টের সমস্যার সম্মুখীন হতে হয়।
গবেষণায় নির্দিষ্ট সময় জানা না গেলেও শরীর সুস্থ রাখতে মোটামুটি খাওয়ার ২ঘন্টা পর স্নান করা উচিত।







