বিনোদন

পুজো পুজো গন্ধ এসেছে, শুনে এবার মাতোয়ারা হবে সবাই!

আর একমাসও বাকি নেই পুজো আসতে। পুজোর আমেজ যেন এখন থেকেই চারদিকে। এরকম অবস্থায় নতুন পুজোর গান তো দরকারই।

মেরে সাইয়ের প্রযোজনায় জি মিউজিক বাংলার পক্ষ থেকে আসছে নতুন পুজোর গান ‘পুজো পুজো গন্ধ এসেছে’। এই গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত প্রিয়াঙ্কা দে।এই গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে আরাত্রিকা ঘোষ, শুভ সিং, অরিত্র সেনগুপ্ত ও শ্রুতি পাল আগরওয়ালকে। নাচে-গানে এক জমজমাটি বনেদি বাড়ির পুজোর আবহকে তুলে ধরা হয়েছে।

গানটি শুনলেই মনে হবে যেন বনেদি বাড়ির পুজোয় এসে পড়েছেন আপনি। ধুনুচি নাচ থেকে সিঁদুর খেলা সবকিছুরই ফ্লেভার পাওয়া যাবে এই গানে। গানটি খুব শীঘ্রই মুক্তি পাবে। পুজোতে এই গান প্যান্ডেলে প্যান্ডেলে বেজে ওঠলে পুজোর আনন্দ আরও বেড়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.