নারী দিবসের দিন সকালে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
এক ধাক্কায় ১০০ টাকা কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার LPG সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যা সারা দেশের লক্ষ লক্ষ পরিবারকে আর্থিক বোঝার থেকে অনেকটাই স্বস্তি দেবে। এতে উপকৃত হবে এদেশের নারী শক্তি।’







