স্বাস্থ্যভবন এ ঢুকতে বাধা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ল রাজ্য বিজেপি দলনেতা শুভেন্দু দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন সস্থভবন এ অভিযান এ গেছিলেন শুভেন্দু অধিকারী সহ আরো অনেক বিজেপি বিধায়ক। ঢোকার মুখে বাধা দেয় পুলিশ বাহিনী। শুভেন্দু এর দাবি আমরা রাজ্যের করুন অবস্থা এর ব্যাপারে সরকারএর দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম , এটা খুব ভালো কাজ। আমাদের এই প্রস্তাব সরকার এর মেনে নেওয়া উচিত।
তিনি বলেন পশ্চিমবঙ্গের কোনো রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়েনি।কেন্দ্রের টাকা নিয়ে রাজ্য কোন খাতে ব্যয় করলো তার ও কোনো ডেটা পায়নি কেন্দ্র। এর পর পুলিশ কে কটাক্ষ করে তিনি বলেন “মহিলা পুলিশ জিন্স পরে আসবেন কেন? ইউনিফর্ম কেন পরে আসবেন না? ইউনিফর্ম পরেথাকা তো পুলিশের একটা দায়িত্ব”। এর পর শাসক দল কে নিয়ে বলতেও ছাড়লেন না তিনি।তার দাবি “আমরা আসল বিরোধী ,সেটা আমরা প্রমাণ ও করেছি। আরো বলেন ” রাজভবন এর ডেপুটি স্পিকার তার দায়িত্ব পালন করতে পারছে না , আমাকে বলুক আমি শিখিয়ে দিয়ে আসবো”।
সব শেষে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED) কে উদ্দেশ্য করে বলেন অনেক হয়েছে ডাকাডাকি অনেক হয়েছে তদন্ত , অভিযুক্ত দের অবিলম্বে গ্রেফতার করা হোক।







