খেলাধুলা

২০২৮ অলিম্পিক্সে থাকছে না ওয়েস্ট ইন্ডিজ, অচেনা চেহারায় ক্যারিবীয় ক্রিকেট

একটি দল, বহু দেশ। এমনই এক জটিল পরিচয়ের নাম ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট। অথচ সেই পরিচয়টাই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। কিন্তু সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মুহূর্তে হয়তো নেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়! ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতির উদ্বেগ তাই যুক্তিসঙ্গত।

আসলে অলিম্পিক্সে অংশগ্রহণ করতে হলে জাতীয় অলিম্পিক্স কমিটি (এনওসি) থাকতে হয়, যা শুধুমাত্র স্বতন্ত্র রাষ্ট্রের ক্ষেত্রেই গঠিত হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ় কোনও একক দেশ নয়। বরং এটি জামাইকা, বার্বাডোজ়, ত্রিনিদাদ-টোবাগো, গায়ানা-সহ ১২টি স্বাধীন দেশের ক্রিকেটারদের সম্মিলিত দল। সেই কারণেই অলিম্পিক্সের নিয়ম মেনে ‘ওয়েস্ট ইন্ডিজ়’ নামে কোনও দল অংশ নিতে পারে না।

২০২২-এর কমনওয়েলথ গেমসে এই সমস্যার সমাধান হয়েছিল বার্বাডোজ়কে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে। কিন্তু অলিম্পিক্সের মঞ্চে কি তেমন পথ খোলা থাকবে? ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় সভাপতি কিশোর শ্যালো বলেন, “এই মুহূর্তে আমাদের সামনে কোনও পথ খোলা নেই। তবে আমরা চাই, ক্যারিবীয় তরুণেরা এই সুযোগ থেকে বঞ্চিত না হোক।”

সম্ভবত বিকল্প হিসেবে অলিম্পিক্সের আগে একটি ক্যারিবীয় যোগ্যতা পর্ব আয়োজন হতে পারে। যেখানে দ্বীপপুঞ্জের দেশগুলি খেলবে, আর জয়ী দল পাবে অলিম্পিক্সে খেলার অধিকার। তবে আইসিসি বা আইওসি এখনও নিশ্চিত কোনও ঘোষণা করেনি। সিদ্ধান্তের অপেক্ষায় এক ঐতিহ্যবাহী ক্রিকেট পরিকাঠামো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.