রাজ্য

বছরের শেষে ফের মুখোমুখি মমতা-শুভেন্দু? প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে জল্পনা তুঙ্গে

চলতি বছরের শেষে একদিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩০ ডিসেম্বর তাঁর কলকাতায় আসার কথা। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। আর এই জোড়া কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়মানুযায়ী, কোনও রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানাতে হয়। তাই নিয়মমাফিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দুকেও।

প্রসঙ্গত, সেই দিন হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। সঙ্গে, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর শুক্রবারের কর্মসূচির একটি তালিকা প্রকাশ্যে আসে।

সম্প্রতি কাঁথি ও রানাঘাটে সভা করেন বিরোধী দলনেতা। তার আগেই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সে জায়গায় সভা করে যান। লড়াই চলে টক্করে। বিধানসভায় সৌজন্য রক্ষার পরবর্তীতে ফের কি মুখোমুখি হচ্ছেন মমতা-শুভেন্দু? রাজনৈতিক মহলের নজর এবার সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.