কলকাতারাজ্য

সন্দীপ বনাম আখতার—R G Kar আর্থিক দুর্নীতি মামলায় উত্তেজনা চরমে

আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুরু হল এক নতুন অধ্যায়। R G Kar হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় চমকপ্রদ মোড়—যে আখতার আলি এতদিন দুর্নীতির অভিযোগ তুলছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবার সেই আখতারকেই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা! আদালতে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত স্পষ্ট দাবি করলেন—আসলে বেআইনি আর্থিক কার্যকলাপের শুরুটা হয়েছিল আখতার আলির সময় থেকেই। এমনকি স্বাস্থ্যভবনের এক শীর্ষকর্তা সাক্ষ্য দিতে গিয়ে স্বীকারও করলেন, আখতারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল এবং অভিযোগ ভিজিল্যান্স কমিশনে গিয়েছিল। ফলে মামলার মোড় ঘোরাতে একেবারেই এগিয়ে গেল প্রতিরক্ষা পক্ষ।

তবে এখানেই শেষ নয়। আদালতে উপস্থিত সেই স্বাস্থ্যকর্তাই আবার স্বীকার করেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল টালা থানায়। কিন্তু প্রশ্ন থেকে যায়—তাহলে সিবিআইয়ের সাক্ষী তালিকায় কেন নেই আখতার আলির নাম? এ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন সঞ্জয় দাশগুপ্ত। তাঁর দাবি, যাঁর আমল থেকেই অনিয়মের সূত্রপাত, তাঁকে এড়িয়ে তদন্ত চালানো কতটা নিরপেক্ষ? আদালতের সাক্ষ্যগ্রহণ পর্ব মাত্র শুরু হয়েছে, আর সেখানেই এই পাল্টা দাবিতে মামলার গতিপথ রীতিমতো টানটান উত্তেজনায় ভরে উঠেছে। এখন দেখার, দুর্নীতির কাঁটা কোনদিকে ঘুরে দাঁড়ায়—সন্দীপ ঘোষের দিকে, নাকি আখতার আলির দিকে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.