অফবিট

নিত্য ব্যবহৃত জিনিসে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি !

নিজস্ব সংবাদদাতা : আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা হয় এমন কিছু জিনিস যা আমাদের শরীরে ডেকে নিয়ে আসতে পারে ভয়ঙ্কর রোগ। এগুলোর বিষয় জানলে সবাই হয়তো খুবই বিস্মিত হবেন। নিত্য ব্যবহার করা কয়েকটি জিনিস আছে যার থেকে মারোণ রোগ ক্যান্সার ও হতে পারে। এমন ১৪ টি জিনিস নিয়ে আলোচনা করা হলো যার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে।

১: অ্যালকোহল –
মদ পান করলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অ্যালকোহলের প্রভাবে আমাদের শরীরে সাত ধরনের ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকে।মলদ্বার, স্তন, খাদ্যনালী এবং মলাশয় ছাড়াও শরীরের নানা অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। DNA ও ক্ষয় করতে পারে অ্যালকোহল। যা ক্যান্সারের একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। লিভার কোষ এবং ইস্ট্রোজেন উৎপাদন বাড়ায় অ্যালকোহল যা ক্যান্সারের আরেকটি কারণ হতে পারে।

২: গ্রানাইট মার্বেল-
আজকালকার দিনে বেশিরভাগ মানুষই নিজের বাড়ির মেঝে গ্রানাইট মার্বেল দিয়ে সাজান। এটি যেমন দেখতেও সুন্দর হয় তেমনি এটা পরিষ্কার করা যায় খুব সহজে। রেডিওঅ্যাকটিভ গ্যান র‌্যাডন বের হয় গ্রানাইট মার্বেল থেকে যা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। র‌্যাডন গ্যাসের কোন গন্ধ বা বর্ণ থাকেনা। ফুসফুসের ক্যান্সার হওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো এই গ্যাস।

৩: মোমবাতি-
মোমবাতিতে থাকা কার্সিনোজেন এবং এমন অন্যান্য উপাদান যেগুলো ঘরের ভেতরে খুব সহজেই বেড়ে উঠতে পারে। প্যারাফিন ওয়াক্স বার্নস, টুলেন, অ্যালডিহাইডস, কেটনস কার্সিনোজেন সহ আরো কিছু জীবাশ্ম জ্বালানির উপাদান থাকে মোমবাতির ধোয়ায় যা ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় আমাদের।

৪:এয়ার ফ্রেশনার-
আমাদের বাড়িতে ও গাড়িতে প্রায়শই ব্যবহার করা হয় এয়ার ফ্রেশফ্রেশনার। এতে থাকা নানান ধরনের রাসায়নিক উপাদান আমাদের নাকের গন্ধ নেয়ার শক্তি নষ্ট করে দিতে পারে এবং ক্যান্সারও ডেকে আনতে পারে।

৫: গাড়ির ধোঁয়া-
শ্বাসকষ্ট বা ফুসফুসের ক্যান্সারের একটি বড় কারণ হলো ডিজেল চালিত গাড়ি ধোঁয়া। সব ধরনের জীবাশ্ম জ্বালানিতেই ক্যান্সার হওয়ার উপাদান থাকে।কার্বন মনোক্সাইড এবং বেনজেন এর মতো মারাত্মক ক্ষতিকারক গ্যাস পাওয়া যায় গাড়ির ধোঁয়াতে। বেনজন রক্তে নানান ক্যান্সারের কারণ হতে পারে।

৬: টুথপেস্ট-
টুথপেস্টে থাকা ফ্লুওরাইড হাড়ের ক্যান্সারের কারণ হতে পারে।ট্রাইক্লোসেন নামের আরেকটি ক্যান্সার সৃষ্টিকারক উপাদান আছে টুথপেস্টে যা থেকে যকৃতের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে।

৭: কসমেটিকস-
বেনজোফেনন-৩ এর মতো রাসায়নিক উপাদান আছে সানস্ক্রিনে। সানস্ক্রিন ব্যবহার করার পরে এটি শরীরের ভেতর ঢুকে যায় এবং ক্যান্সারের একটি বড় কারণ হতে পারে। ফরমালডিহাইড, বেনজেন, টুলেন এবং ১.৪-ডিওক্সেন এই ধরনের ক্যান্সার রোগ সৃষ্টিকারী উপাদানগুলি নানান ধরনের কসমেটিকসের মধ্যে ব্যবহার করা হয়।

৮: ডায়েট সোডা-
ডায়েট সোডাতে থাকা কৃত্রিম মিষ্টি বর্ধক উপাদান স্যাকারিন, অ্যাসপারটেম এবং সাইক্লামেট মূত্রাশয়ের ক্যান্সার এবং ব্রেন টিউমার মত ভয়ংকর রোগের কারণ হতে পারে।

৯: গরম চা-
খাদ্যনালী ক্যান্সারের একটু অন্যতম কারণ হলো গরম চা পান করা।

১০: ক্যানের খাবার-
স্তন ক্যান্সারের একটি অন্যতম কারণ হলো এই ধরনের খাবার। ক্যানের মুখ বন্ধ করার সময় প্লাস্টিক কোটিং ব্যবহার করা হয় যাতে নানান ধরনের রাসায়নিক থাকে। যা খাবারের হরমোন একেবারে নষ্ট করে দেয়। এবং এটি স্তন ক্যান্সারের কারণ হয় দাড়ায়।

১১:মাইক্রোওয়েভ পপকর্ন-
পারফ্লুয়োরুকট্যানোইক অ্যাসিড উত্‍পাদিত হয় পপকর্ন ব্যাগের কোটিং থেকে। এই উপাদান থেকে প্রস্টেট ও লিভারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

১২: সানস্ক্রিম-
জিংক অক্সাইড এই উপাদানটি বেশিরভাগ সানস্ক্রিনেই থাকে। এটি শরীরে এমন সব র‌্যাডিক্যালস ঘটায় যার ফলে ডিএনএ ড্যামেজ হয় এবং ক্যান্সার হতে পারে।

১৩: পোড়া খাবার-
পাকস্থলি, মলাশয় এবং অগ্নাশয়ের ক্যান্সারের অন্যতম কারণ হতে পারে পোড়া খাবার বা গ্রিলড খাবার। মুরগীর মাংস, মাছ এবং গরুর মাংসের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অতিরিক্ত তাপদিয়ে রান্না করলে সেগুলোতে থাকা অ্যামাইনো অ্যাসিড হিটেরোসাইক্লিক অ্যামাইনস নামের অ্যাসিড সৃষ্টি হয় যা ক্যান্সারের একটি কারণ হতে পারে।।

১৪: জন্মনিয়ন্ত্রণ বড়ি-
স্তন, সার্ভিক্স এবং লিভার ক্যান্সার হতে পারে এই ওষুধের নিয়মিত ব্যবহারে। বাচ্চার জন্ম না হওয়াও স্তন ক্যান্সারের একটি কারণ হতে পারে। ৩০ বছর বয়স হওয়ার আগে সন্তান জন্ম দিলে এবং তাকে বুকের দুধ খাওয়ালে স্তন ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.